মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।”
এর আগে বিএনপির বিভিন্ন নেতারা একাধিকবার জানিয়েছেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। নভেম্বরের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনার কথাও দলের অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিএনপি।