মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থে ও দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে তারা প্রস্তুত।বুধবার (১২ নভেম্বর) রংপুরের পীরগাছায় নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছি। তবে দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে অংশগ্রহণেও আমরা উন্মুক্ত।”তিনি আরও জানান, সারা দেশে প্রার্থী বাছাই চলছে, যাচাই-বাছাই শেষে ১৫ নভেম্বরের পর প্রাথমিক তালিকা প্রকাশ হবে।জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে আখতার বলেন, “সরকার যদি জুলাই সনদের আদেশ সঠিকভাবে জারি করে, তাহলে সংকটের সমাধান সম্ভব।”আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলার মাটিতে যারা নাশকতা চালিয়েছে, তাদের আর ফিরে আসতে দেওয়া হবে না।”রংপুর-৪ আসনে শাপলা-কলি প্রতীকে লড়বেন আখতার হোসেন।