প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
||
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।শুক্রবার সকাল হঠাৎ করে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মৃদু কম্পনে মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বের হয়ে আসে।স্থানীয়রা জানান, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। অনেক ভবনে দুলুনি অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই আলোচনায় আসে বিষয়টি।প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় মানুষ সতর্ক অবস্থায় থাকে এবং অনেকে ভবনের সিঁড়ি দিয়ে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন।বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করা এবং জরুরি দিকনির্দেশনা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪