ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং গুম পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ আনোয়ার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন এবং দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।
বাদীর আইনজীবী জানান, তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইসলাম ধর্মে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তুলি অবমাননাকর মন্তব্য করেছেন, যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে।