প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন ডা. জুবাইদা রহমান
||
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ জন্য ডা. জুবাইদা রহমান ৪ ডিসেম্বর দেশে আসছেন বলে বিএনপির ভেরিফাইড পেজে জানানো হয়েছে। কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হবে।এর আগে চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকবেন ১৪ জনের মেডিকেল ও সহায়ক টিম।প্রায় দুই সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন। হৃদযন্ত্র, ফুসফুস ও লিভার-সংক্রান্ত জটিলতার কারণে তার অবস্থা নাজুক বলে চিকিৎসকেরা জানান। সরকারের পক্ষ থেকে তার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪