প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
রাজনৈতিক সহিংসতা বরদাস্ত নয়: ফখরুলের কঠোর মন্তব্য
||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পরই তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই—কোনও সময়ই না। মতাদর্শ ভিন্ন হলেও ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়ার যে কোনও প্রবণতাকে একযোগে প্রতিহত করতে হবে।তিনি আরও বলেন, যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।এর আগে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমও ঘটনাটির নিন্দা জানান। তিনি বলেন, “ওসমান হাদীকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে খুব দ্রুতই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪