প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
||
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে তারেক রহমান যুক্ত ছিলেন ভার্চুয়ালি।বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে জানান, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসছেন। আমরা তার এই আগমনকে স্বাগত জানাই।”তিনি আরও বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া বৈঠকেই নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয়।বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪