||
বরিশাল গৌরনদী প্রতিনিধি: মোঃ সুজন শরীফ। গৌরনদী উপজেলায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর তিনটার সময় ক্যাথলিক চার্চ আজ পরিদর্শন করেছেন ভ্যাটিকানের ধর্মাচার্য কেভিন র্যান্ডাল। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং চার্চের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান বিএনপি মনোনীত বরিশাল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জহির উদ্দিন স্বপন,অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, সহ রাজনৈতিক নেতা কর্মীরা পরিদর্শনকালে ধর্মাচার্য কেভিন র্যান্ডাল চার্চের ইতিহাস, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।এ সময় জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। ভ্যাটিকানের একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিনিধির এ সফর সেই সম্প্রীতিকে আরও শক্তিশালী করবে।চার্চ পরিদর্শনকালে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন