||
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বরিশাল আইনজীবী ফোরাম ও বরিশাল আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।মোঃ সুজন শরীফ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।সভা শেষে আইনজীবী নেতৃবৃন্দ টরকী বন্দরের বিভিন্ন গলি, টরকী বাসস্ট্যান্ড, গৌরনদী বাসস্ট্যান্ড এবং আগৈলঝাড়া উপজেলার গৈলা ও সদরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।প্রচার সভা ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিমুদ্দিন পান্না, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা রিয়াজ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদার, ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. শহীদ হোসেনসহ আইনজীবী ফোরাম ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।