প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানাল আমেরিকা
ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির প্রধান তারেক রহমান-কে ‘ঐতিহাসিক’ বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়। পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পাশাপাশি বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানানো হয়।বার্তায় আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দেশে একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ২৯৯টি আসনের মধ্যে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২৭১টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ১৯৮টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি জোট।নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর নতুন সরকারের শপথ গ্রহণের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪