ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে ভারতে আটক করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম ANI তাদের এক্স (টুইটার) পোস্টে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।ভারতীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ স্বীকার করেছেন যে, তিনি আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান ওরফে হাদিকে হত্যা করেন। ঘটনার পর তারা সেখান থেকে পালিয়ে যান।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। পরে পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।এ ঘটনায় ভারতীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। রোববার (৮ মার্চ) আটক দুইজনকে বিধাননগর আদালত-এ হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে, হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে আটক হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।