ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
আকস্মিকভাবে অভিনেতা রাহুল ব্যানার্জী-এর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলা শোবিজ অঙ্গনে। তার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তার সহধর্মিণী, জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।জানা যায়, ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় কাজ করতে গিয়েই পরিচয় হয় রাহুল ও প্রিয়াঙ্কার। সেখান থেকেই গড়ে ওঠে প্রেম, পরে বিয়ে। তাদের সংসারে রয়েছে এক পুত্র সন্তান, সহজ।স্বামীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি লেখেন, এটি আমাদের জন্য গভীর শোক ও অসীম কষ্টের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর চাই।পরিবারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের পরিবারে একটি শিশু আছে, একজন মা আছেন আছে প্রিয়জনেরা। আমরা সবাই মিলে এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছি।গণমাধ্যম ও সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমাদের বন্ধু ও সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমাদের এই ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করুন। আমাদের শান্তভাবে শোক পালনের সুযোগ দিন।সবশেষে তিনি যোগ করেন, এই কঠিন সময়ে সবার সহমর্মিতা ও সমর্থন তাদের জন্য ভীষণ মূল্যবান।