ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী পৌর ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ ইয়াদুল ইসলাম, সদস্য, খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর বয়ে আনুক সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরাতন বছরের সকল দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাক আমাদের প্রিয় দেশ ও সমাজ।তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হোক এটাই সকলের প্রত্যাশা।শেষে তিনি গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল বাঙালিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।