মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, জনগণের প্রত্যাশা এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গৌরনদী পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।জানা গেছে, এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়পক্ষ মতবিনিময় করেন।সাক্ষাৎ শেষে মিজানুর রহমান মুকুল খান বলেন, গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধার ঘাটতি এবং চলমান সংকটসমূহ মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এলাকার মানুষের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও সালাম জানানো হয়।তিনি আরও জানান জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগকে বিএনপি সমর্থন করবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।এদিকে এম জহির উদ্দিন স্বপনও গৌরনদীর উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।