প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।সোমবার (২৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন উপজেলার ধানডোবা গ্রামের মো. আসাদ হাওলাদার (২০)। তার কাছ থেকে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরজন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামের মো. রাসেল খন্দকার (৩৫)। তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল জানান, পৃথক এসব অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪