ডেস্ক রিপোর্ট, টুডে বাংলা নিউজ ২৪ ||
নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করে।ওসি আরও বলেন, “বিকেলের মধ্যে তাকে মদন থানায় হস্তান্তর করা হতে পারে।এদিকে, র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) নাঈমুল হাসানও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টার দিকে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।