মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার পিতা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মিঞা এবং সমাজসেবক মো. কবির উদ্দিন মিয়ার পিতা মরহুম মো. জয়নাল আবেদীন মিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১০ মে (রোববার) পালিত হবে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত। এছাড়াও আছরের নামাজের পর মরহুমের কবর জিয়ারত করা হবে।পরিবার সূত্রে জানা গেছে, মরহুম মো. জয়নাল আবেদীন মিয়া ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজহিতৈষী ব্যক্তি। জীবদ্দশায় তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। মৃত্যুর দীর্ঘ সময় পরও এলাকাবাসী তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে আসছেন।মরহুমের সন্তানরা নিজ নিজ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশেষ করে সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের অবদান এলাকাবাসীর মাঝে প্রশংসিত।মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।