মোঃ সুজন শরিফ, বরিশাল গৌরনদী প্রতিনিধি ||
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গৌরনদীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন হিরা।
মঙ্গলবার (২৬ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। কোরবানির মাধ্যমে মানুষ ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে ঈদুল আযহার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।
মোঃ সাদ্দাম হোসেন হিরা দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন ঈদুল আযহার পবিত্রতা ও ত্যাগের শিক্ষা সবার জীবনে কল্যাণ বয়ে আনে।