১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন।
সভায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রস্তুতি সভায় আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল, সুশৃঙ্খল ও জনসমাগমমুখর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে সফরকে সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।