আর্তমানবতার সেবায় বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষার আয়োজন করা হয়েছে।
আগামী শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেনের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করার সুযোগ থাকছে।
আয়োজকরা জানান, ক্যাম্পে ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল ইসিজি, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, প্রস্রাব ও পায়খানা পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়া নারী রোগীদের জন্য মহিলা চিকিৎসকের মাধ্যমে গর্ভবতী নারীদের মেডিকেল চেকআপ ও পরামর্শের ব্যবস্থা রাখা হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকায় স্থানীয় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য এ ক্যাম্পটি বিশেষভাবে উপকারী হবে বলে আশা করছেন আয়োজকরা।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে অর্থ যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায় এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষ অনেক সময় অর্থের অভাবে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সেবা করাকে সামাজিক দায়িত্ব হিসেবে দেখেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয়দের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে এ বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সিরিয়ালের জন্য যোগাযোগ: