বরিশালের গৌরনদীতে চুরি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বার্থী সাকিনস্থ এলাহী অটো রাইস মিলের সামনে পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর থানার পাঁচখোলা এলাকার মৃত শাহআলম শিকদারের ছেলে তুহিন শিকদার (২৪), কালকিনি থানার চর ঠাঙ্গোমারা, কৃষ্ণনগর এলাকার মৃত হামেদ খানের ছেলে নাজমুল হাসান (২৫), বাকেরগঞ্জ থানার দুধল মৌ এলাকার মৃত রাসেল গাজীর ছেলে সাগর গাজী (২৩) এবং কালকিনি থানার শিকারমঙ্গল বয়াতী বাড়ি এলাকার সালাম বয়াতীর ছেলে মো. মেহেদী বয়াতী (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানার এফআইআর নং-৬, তারিখ ৬ অক্টোবর ২০২৬; জিআর নং-৩২৯, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৩৪ ধারায় দায়ের করা মামলায় তারা আসামি।
পরে গ্রেপ্তার চার আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ।