বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে অবস্থিত ডিজিটাল ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়।
বিদ্যালয়ের সভাপতি মন্টু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ নাসির উদ্দিন (অবসরপ্রাপ্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান এবং গৌরনদী সাংবাদিক ফোরাম-এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম, মানুয়েল, অমৃত, আসিফ, মিম, সোনিয়া, ইতি, সেতু ও নিশা।
দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও ক্রীড়া নৈপুণ্যের পরিচয় দেয়। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে নাচ, গান, আবৃত্তিসহ নানা পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
শেষপর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
.png)
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন