ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

স্বাস্থ্য ও চিকিৎসা

হোমিওপ্যাথিক কাউন্সিল পুনর্গঠন ঘিরে বিতর্ক চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে তদবিরের অভিযোগ

স্টাফ রিপোর্ট: ইয়াদুল ইসলাম।বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল পুনর্গঠনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে নানা বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। বর্তমানে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করছেন চিকিৎসা শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব। নতুন করে কাউন্সিল পূর্ণগঠনের উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে বিভাগীয় পর্যায় থেকে সদস্য নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এদিকে, কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান পদে ডা. শফিকুল ইসলাম-কে নিয়োগ দেওয়ার জন্য বিশেষ তদবির ও জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি নরসিংদী হোমিও কলেজের সাবেক অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার পক্ষে বিভিন্ন মহলে তৎপরতা চলছে।অভিযোগ রয়েছে, বিগত সময়ে তিনি দিলীপ রায়, শেখ ইফতেখার এবং আশিক নিয়োগী-সহ প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে আর্থিক লেনদেনের বিনিময়ে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় গুরুত্বপূর্ণ পদে আসার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।আরও জানা গেছে, তিনি স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর এলাহী-এর সান্নিধ্য লাভের চেষ্টা করছেন এবং চেয়ারম্যান পদে নিয়োগের জন্য সক্রিয়ভাবে লবিং করছেন।তবে তার শারীরিক সক্ষমতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট মহল। অভিযোগ রয়েছে, তিনি বাক ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় জাতীয় পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।সংশ্লিষ্ট হোমিওপ্যাথি নেতৃবৃন্দ মনে করছেন, কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া জরুরি। তাদের মতে, কোনো বিতর্কিত বা অযোগ্য ব্যক্তিকে এই পদে বসানো হলে দেশের হোমিওপ্যাথি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।এ বিষয়ে ইতোমধ্যে হোমিওপ্যাথি সংশ্লিষ্ট নেতারা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগ তুলে ধরেছেন বলে জানা গেছে। তারা দ্রুত একটি স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার দাবি।

হোমিওপ্যাথিক কাউন্সিল পুনর্গঠন ঘিরে বিতর্ক চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে তদবিরের অভিযোগ