বিএনপি ক্ষমতায় গেলে দেশে নিয়োগ বাণিজ্যের অবসান ঘটবে এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপি বদ্ধপরিকর।
শনিবার সকাল ১১টায় উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন,“বিএনপি ক্ষমতায় এলে পয়সা দিয়ে চাকরি করতে হবে না। যেটাকে নিয়োগ বাণিজ্য বলা হয়, সেটার অবসান ঘটবে। চাকরিতে নিয়োগ হবে শুধু মেধা, যোগ্যতা ও ন্যায়সংগত পরীক্ষার মাধ্যমে। কোনো স্বজনপ্রীতি, কোনো দুর্নীতি, কোনো দলীয়করণের সুযোগ থাকবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আমরা এমন পরিবেশ গড়ে তুলব, যেখানে মানুষ ঘরে ঘুমাতে পারবে নিশ্চিন্তে, কারো ভয় থাকবে না। কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসা, দমন-পীড়ন বা হয়রানির শিকার হতে হবে না।”
কৃষক ও শ্রমজীবী মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সরকার কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। দেশের অর্থনীতির চাকা ঘুরবে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের শক্তিতে।”
পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল ইসলাম সাগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
স্থানীয় নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির প্রতি জনগণের আস্থা বাড়ছে এবং মানুষ ন্যায়সংগত ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশায় দলের প্রতি সমর্থন জানাচ্ছে।
পথসভা শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডা. জাহিদ হোসেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন।
বিষয় : বিএনপি ডা.জাহিদ হোসেন
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন