ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

সাহিত্য

জ্বালানি সংকটে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জ্বালানি সংকট মোকাবিলায় পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ এই কার্যক্রম শুরু হয়।শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ভার্চুয়াল মাধ্যমে পাঠদান করছেন, আর শিক্ষার্থীরা বাসা থেকে অনলাইনে সেই ক্লাসে অংশ নিচ্ছেন। এতে করে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি শিক্ষা কার্যক্রমও চালু রাখা সম্ভব হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শিক্ষকরা জানিয়েছেন, বৈশাখী ছুটি চলায় আপাতত কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে স্কুল শাখাতেও অনলাইন ক্লাস চালু করা হবে। নতুন রুটিন অনুযায়ী সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়া হবে।বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে আংশিক অনলাইন শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে গত ৮ এপ্রিল সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।পরদিন ৯ এপ্রিল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করা হয়েছে, যা শনিবার থেকে কার্যকর হয়েছে।তিনি আরও বলেন, ডিজিটাল শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও চালু করা হবে। পাশাপাশি শিক্ষকরা প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে অনলাইন ক্লাস পরিচালনা করবেন, যাতে পাঠদানের মান বজায় থাকে।

জ্বালানি সংকটে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু