ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ
সর্বশেষ
গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু, আহত ১

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু, আহত ১

বরিশালের গৌরনদীতে তাসবিহ পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আরাফাত আকন বাবু (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মোঃ আসাদ সিকারী নামে আরও একজন আহত হয়েছেন।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোঃ আরাফাত আকন বাবু গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ হানিফ আকন মাস্টারের ছেলে। আহত মোঃ আসাদ সিকারীও একই ওয়ার্ডের বাসিন্দা। তিনি এসকেন্দার শিকারীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল তাসবিহ পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় মোঃ আরাফাত আকন বাবু ঘটনাস্থলেই মারা যান। আহত মোঃ আসাদ সিকারীকে স্থানীয়রা উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এদিকে দুর্ঘটনার পর তাসবিহ পরিবহনের বাসটি স্থানীয় জনতা আটক করে। পরে গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন ও তার সহযোগীদের কাছে বাসটি হস্তান্তর করা হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহাসড়কে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলেও ধীরগতি দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের দাবি, ঢাকা–কুয়াকাটা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে চালকদের সতর্কতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
৮ ঘন্টা আগে

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
বিয়ের প্রলোভনে নাবালিকা স্কুলছাত্রী অপহরণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে নাবালিকা স্কুলছাত্রী অপহরণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

স্বচ্ছ ভোটে পরিবর্তনের প্রত্যাশা, ইনসাফের পক্ষে তরুণ নেতা সাদ্দাম হোসেন হিরা

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, সভাপতি জাহাঙ্গীর শিকদার, সম্পাদক আশরাফুল আমিন খান

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

গৌরনদীতে জামিনে মুক্তির পর সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

দাঊদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণে নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

বিএনপি ক্ষমতায় এলে টাকার বিনিময়ে চাকরি নয়, হবে মেধার মূল্যায়ন :ডা. জাহিদ হোসেন

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু, আহত ১

গৌরনদীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাবু, আহত ১

১নং খাঞ্জাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধবিরোধী পরিষদের আত্মপ্রকাশ

১নং খাঞ্জাপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধবিরোধী পরিষদের আত্মপ্রকাশ

বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ

বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও তার সহযোগী গ্রেপ্তার

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও তার সহযোগী গ্রেপ্তার

গৌরনদীতে সাবেক পৌর যুবদল নেতা শহীদ ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

গৌরনদীতে সাবেক পৌর যুবদল নেতা শহীদ ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৬

টরকি বন্দরে ‘মানবতার জাগরণ’ ও ‘টরকী হিউম্যানিটি রাইজ’ এর শুভ উদ্বোধন

টরকি বন্দরে ‘মানবতার জাগরণ’ ও ‘টরকী হিউম্যানিটি রাইজ’ এর শুভ উদ্বোধন

গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদীতে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অ-স্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর যুবতীর মৃত্যু

গৌরনদীতে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় স্তন অ-স্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর যুবতীর মৃত্যু

গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি

গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি

সততা ও স্বচ্ছতার অনন্য নজির গড়লেন গৌরনদীর ইউএনও মো. ইব্রাহিম

২৪ আগস্ট ২০২৬, খাল পুনঃখনন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করে ব্যয় সাশ্রয়ের মাধ্যমে সরকারি অর্থের ৭৬ লাখ টাকা রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়ে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেখানে প্রায়ই অনিয়ম, অপচয় ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ ওঠে, সেখানে সরকারি অর্থ সাশ্রয় করে তা পুনরায় কোষাগারে জমা দেওয়ার ঘটনা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সংশ্লিষ্টদের মতে, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে কঠোর তদারকি, স্বচ্ছতা, পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ফলেই এই অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে। সরকারি অর্থ জনগণের সম্পদ এই নীতিকে বাস্তবে রূপ দিয়েই ইউএনও মো. ইব্রাহিম দায়িত্বশীল প্রশাসনের একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করেছেন।সম্প্রতি গৌরনদী উপজেলার বাটাজোর–সরিকল খাল পুনঃখনন কাজ সম্পন্ন হওয়ার পর ওই খালে পানি প্রবাহ বৃদ্ধি, কৃষিকাজে সেচ সুবিধা, জলাবদ্ধতা নিরসন এবং দেশীয় মাছের আবাসস্থল পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত খালটি পুনরুজ্জীবিত হওয়ায় কৃষক, জেলে ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, একটি খালের পুনঃখননের সুফল যেমন দৃশ্যমান হয়েছে, তেমনি উপজেলার অন্যান্য খাল পুনঃখনন করা গেলে পুরো এলাকার কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।স্থানীয় সচেতন মহল জানায়, গৌরনদী উপজেলায় ৫০টিরও বেশি ছোট-বড় খাল বর্তমানে দখল, ভরাট এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অস্তিত্ব সংকটে রয়েছে। অনেক খালে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। কোথাও অবৈধ স্থাপনা, কোথাও মাটি ফেলে ভরাট, আবার কোথাও বছরের পর বছর পলি জমে খালের নাব্যতা হারিয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সংকট দেখা দিচ্ছে এবং দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে।পরিবেশবিদদের মতে, খাল শুধু পানি প্রবাহের মাধ্যম নয়; এটি একটি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। খাল বাঁচলে কৃষি বাঁচবে, জীববৈচিত্র্য রক্ষা পাবে, ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক থাকবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাও সহজ হবে।এলাকাবাসীর দাবি, যেহেতু চলমান প্রকল্পে ব্যয় সাশ্রয় করে ৭৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে, তাই সরকার নতুন করে প্রকল্প অনুমোদন দিয়ে সেই অর্থসহ প্রয়োজনীয় বরাদ্দের মাধ্যমে গৌরনদীর অবশিষ্ট খালগুলো পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে পারে। এতে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে এবং জনগণ সরাসরি এর সুফল ভোগ করবে।স্থানীয়রা আরও বলেন, একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তার নেতৃত্বে সরকারি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তন সম্ভব, ইউএনও মো. ইব্রাহিম তার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। তাঁর এই উদ্যোগ সরকারি কর্মকর্তাদের জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।গৌরনদীবাসীর প্রত্যাশা, খাল পুনঃখননের এই সফল উদ্যোগকে ভিত্তি করে সরকার পর্যায়ক্রমে উপজেলার সব খাল পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের এই ধারা অব্যাহত থাকলে গৌরনদী কৃষি, মৎস্য, পরিবেশ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

সততা ও স্বচ্ছতার অনন্য নজির গড়লেন গৌরনদীর ইউএনও মো. ইব্রাহিম
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন
কোন পোস্ট নেই !