ঢাকা   রোববার, ০১ মার্চ ২০২৬
ঢাকা   রোববার, ০১ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই দিনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গেও রাষ্ট্রদূত পৃথকভাবে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক সম্পর্ক, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। তিনি গণমাধ্যম, সংস্কৃতি বিনিময় ও তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ডিজিটাল সম্প্রচার, কনটেন্ট এক্সচেঞ্জ ও প্রশিক্ষণ কার্যক্রমে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, অর্থনৈতিক ও শ্রমবাজারের পাশাপাশি গণমাধ্যম ও তথ্য খাতেও সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ খাতে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠকে সম্প্রচার নীতিমালা, মিডিয়া উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ ও যৌথ কর্মশালার আয়োজন নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই ভবিষ্যতে তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিষয় : জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ০১ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার): মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই দিনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সঙ্গেও রাষ্ট্রদূত পৃথকভাবে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক সম্পর্ক, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। তিনি গণমাধ্যম, সংস্কৃতি বিনিময় ও তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ডিজিটাল সম্প্রচার, কনটেন্ট এক্সচেঞ্জ ও প্রশিক্ষণ কার্যক্রমে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, অর্থনৈতিক ও শ্রমবাজারের পাশাপাশি গণমাধ্যম ও তথ্য খাতেও সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ খাতে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বৈঠকে সম্প্রচার নীতিমালা, মিডিয়া উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ ও যৌথ কর্মশালার আয়োজন নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই ভবিষ্যতে তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪