মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ডিএমএফ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি গণমাধ্যম ও ডিজিটাল মিডিয়ার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভবিষ্যতে যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ডিএমএফ’র পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা পরিষদের সদস্য মাসউদ বিন আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।
ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ডিজিটাল মিডিয়ার উন্নয়নে ডিএমএফ সব সময় যৌথভাবে কাজ করতে প্রস্তুত।
ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, নিউজ মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এ সংক্রান্ত যেকোনো উদ্যোগে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
.png)
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন