এনায়েত হোসেন এর ৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সৌদি আরব পূর্বান্চল শ্রমিক দল এর জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে শুভ সূচনা করা হয় এবং পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ জোবায়ের ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি এনায়েত হোসেনের ব্যক্তিগত ও পারিবারিক মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. হাফিজ, গৌরনদী উপজেলা যুবদলের সদস্য রাজিব হোসেন, পৌর যুবদল নেতা কাজী সোহাগ, পৌর যুবদল নেতা রাইসুল ইসলাম রাসেদ, খলিল হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও এনায়েত হোসেন দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে তাঁরা ভবিষ্যতেও দল ও দেশের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা এনায়েত হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.png)
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন