ঢাকা   রোববার, ০১ মার্চ ২০২৬
ঢাকা   রোববার, ০১ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

২৭ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মহাসড়কে চলাচলরত একটি মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, “বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস” ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিল। পথিমধ্যে মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি ট্রলির সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ছাড়া অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুতর আহত হয়েছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয় : অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঢাকা-বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ০১ মার্চ ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২৭ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মহাসড়কে চলাচলরত একটি মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার আকন বাড়ির সামনে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, “বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস” ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিল। পথিমধ্যে মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি ট্রলির সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ছাড়া অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুতর আহত হয়েছেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪