ঢাকা   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

আইন আদালত

গৌরনদীতে ‘অল টাইম’ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি, নগদ এক লাখ টাকা লুটের অভিযোগ

বরিশালের গৌরনদীতে ‘অল টাইম’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের পাশে হেলিপোর্ট রোডে এ ঘটনা ঘটে। এ সময় দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ সুমন সরদার জানান, রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দোকানের বিভিন্ন মালামাল নষ্ট করে এবং নগদ এক লাখ টাকা নিয়ে যায়।তিনি আরও জানান, চুরির ঘটনায় নগদ টাকা ও দোকানের মালামালের ক্ষতিসহ প্রাথমিকভাবে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যাবে।

গৌরনদীতে ‘অল টাইম’ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি, নগদ এক লাখ টাকা লুটের অভিযোগ