ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এই হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি দাবি করেছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তাসনিমের খবরে আরও বলা হয়েছে, এ হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’। যদিও এ বিষয়ে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এর আগে গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালায় বলে দাবি করে তেহরান। তার প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে বলে জানিয়েছে তাসনিম।সংবাদমাধ্যমটি আরও জানায়, ইরান এ পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে।তবে উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।সূত্র: তাসনিম নিউজ এজেন্সি