বরিশালের গৌরনদীতে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সজল সরদার (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরদী গ্রামের ইউনুস সরদারের ছেলে সজল সরদারের সঙ্গে তার চাচা ফিরোজ সরদারের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি অধিগ্রহণ বাবদ পাওয়া প্রায় অর্ধকোটি টাকা ইউনুস সরদারের টিপসই নিয়ে ফিরোজ সরদার আত্মসাৎ করেন।
আহতের ভায়রা মো. ওলিল সরদার জানান, ঘটনার সময় সজল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ফিরোজ সরদারের ছেলে রাসেল সরদার ও তার স্ত্রী লাকি বেগম ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন। সজলের চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা রাসেল সরদার ও লাকি বেগমকে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশে সোপর্দ করেন। দ্রুত আহত সজলকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে প্রচলিত আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন