ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশ

বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোসা. শাহিদা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।১৫ জুলাই ২০২৬, বুধবার বিকেল ৪টার দিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সুন্দরদী গাউছিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব সিকদারের সহধর্মিণী।মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সুন্দরদী গাউছিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সুন্দরদী গাউছিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মিয়া, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শাহআলম কবিরাজ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী পৌর আমির আলহাজ মাওলানা হাফিজুর রহমান, টরকি বন্দর গার্লস স্কুলের অধ্যক্ষ ব্রজেন্দ্র নাথ, কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক মো. আব্দুল আউয়াল লোকমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।এদিকে মরহুমার সন্তানরা সকলের কাছে তাদের মায়ের রূহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

গৌরনদীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যুতে শোক প্রকাশ