ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

আইটি বিশ্ব

গৌরনদীতে ভাতাভুক্ত ও অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) কার্যালয়ে ভাতাভুক্ত ও অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ব পালন, জননিরাপত্তায় আনসার সদস্যদের ভূমিকা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) মোহাম্মদ নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাজনুছ রহমান আকলিমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পুরুষ প্রশিক্ষণ পরিদর্শক (ট্রেনিং ইন্সপেক্টর) আমিরুল ইসলাম, মহিলা প্রশিক্ষণ পরিদর্শক (ট্রেনিং ইন্সপেক্টর) উম্মে হাবিবা, গৌরনদী পৌরসভা দলনেতা রাজিব তালুকদার, ইমরান হোসেন, রনি আহমেদসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এছাড়াও গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার দলনেতা, দলনেত্রী, কোম্পানি কমান্ডার, সহকারী কোম্পানি কমান্ডার এবং ভাতাভুক্ত ও অঙ্গীভূত আনসার সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন জাতীয় কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতা, সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।প্রধান অতিথি মোহাম্মদ নুরুল আবছার বলেন, বর্তমান সরকার আনসার-ভিডিপি বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক সুবিধা সম্প্রসারণ এবং কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে বাহিনীর সক্ষমতা ও জনসেবার মান আরও বৃদ্ধি পেয়েছে।বিশেষ অতিথি জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে প্রতিটি সদস্যকে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। তিনি বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে সকলকে নিয়ম-শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান।মতবিনিময় সভায় উপস্থিত সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও কাজ করার আশ্বাস দেন।সভা শেষে বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও দক্ষ করে তুলতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

গৌরনদীতে ভাতাভুক্ত ও অঙ্গীভূত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত