ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সাম্প্রতিক সাংগঠনিক সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে অবহিত করা হয়েছে।বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার। অপরদিকে, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন শাহ আলম সানু।দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পটুয়াখালী-৩ আসনে বিএনপির জোট মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মাঠে কাজ করতে গলাচিপা ও দশমিনার নেতাকর্মীরা অনাগ্রহ প্রকাশ করেন। বরং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে অবস্থান নেন।এই ভিন্নমুখী অবস্থানের প্রেক্ষিতেই কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত