ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

আল্লাহর রহমত আমরা দুজনই আ.লীগ থেকে বহিষ্কৃত হয়েছি: লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী ও সদ্য কারামুক্ত আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহর অপার করুণা, আমরা দুজনই আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছি। না হলে আজ ঘৃণিত হতে হত।’ শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতীর ছাতিহাটিতে জুমার নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, জেলে গিয়ে দেখেছেন—আগস্টের আগে যারা বড় ভাব ধরতেন, তাদের সেই ভাব নষ্ট হয়ে গেছে। ড. ইউনূসের নেতৃত্বে যে পরিষদ চলছে, তাকে তিনি সরকার মনে করেন না। জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে আশা ছিল, তার সামান্য অংশও পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।লতিফ সিদ্দিকী জানান, জীবনে আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না, তবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে থাকবেন। অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তবে তাকে আগে গ্রেপ্তার করতে হবে।জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে লতিফ সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন ঘটানোদের শুরুতে ধন্যবাদ দিলেও পরবর্তী কর্মকাণ্ডের কোনোটি তার ভালো লাগেনি। তিনি ‘জুলাইকে’ সমর্থন করলেও সব ঘটনাকে সমর্থন করেন না।দিনভর তিনি আটিয়ার মাজার জিয়ারত করেন, মোটরসাইকেল শোডাউনে এলেঙ্গায় সংবর্ধনা গ্রহণ করেন এবং নিজ গ্রামে পারিবারিক কবর জিয়ারত করেন।

আল্লাহর রহমত আমরা দুজনই আ.লীগ থেকে বহিষ্কৃত হয়েছি: লতিফ সিদ্দিকী