ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

প্রথম লক্ষ্য পরকাল তারপর জনগণের সেবা ও পরিবার: লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আবারও এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন—এটা কখনও ভাবেননি। তিনি বলেন, “মহান আল্লাহ তায়ালা আমাকে এ সুযোগ দিয়েছেন। এখন আমার প্রথম চিন্তা আখেরাত, তারপর আমার এলাকার জনগণ ও পরিবার।”রবিবার (১৬ নভেম্বর) সকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বেকারত্বকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে বাবর বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার মূল লক্ষ্য। তিনি জানান, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী—এই তিন উপজেলার প্রায় প্রতিটি পরিবারেই বেকার যুবক-যুবতী রয়েছে। “অভিভাবকদের বলব, আপনারা ছেলেমেয়েদের শিক্ষিত করুন। কারণ চাকরি বা কর্ম পেতে হলে লেখাপড়া জরুরি,”—যোগ করেন তিনি।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাবর আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি।তিনি বলেন, “বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা ও সমর্থন দেখছি তাতে আমি অভিভূত। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন—সব করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”সমাবেশ শেষে লুৎফুজ্জামান বাবর দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাড়রী বাজার, খাগুরিয়া, জাওলা বাজার ও বড়তলা বাজার এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

প্রথম লক্ষ্য পরকাল তারপর জনগণের সেবা ও পরিবার: লুৎফুজ্জামান বাবর