বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।তিনি জানান, যাচাই-বাছাইয়ে তারেক রহমানের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। ফলে সেটিকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।এ সময় একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।