ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বিএনপিতে যোগ দিলেন সাবেক ছাত্রশিবির নেতাকর্মীরা

জয়পুরহাটে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বিএনপিতে সাবেক ছাত্রশিবির নেতাকর্মীদের যোগদান।জয়পুরহাটে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্তাহার বাজারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার দেশপ্রেমিক নেতৃত্ব আজও মানুষের আস্থার প্রতীক। বিএনপি জনগণের দল বলেই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ স্বেচ্ছায় এই দলে যোগ দিচ্ছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এনামুলসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।এ সময় সাবেক ইসলামী ছাত্রশিবিরের সাথী ও বর্তমান জামালপুর ইউনিয়নের ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন সাবেক ছাত্রশিবির নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন।অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগ দিলেন সাবেক ছাত্রশিবির নেতাকর্মীরা