ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে এনামুল হাসান নয়নকে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আটক করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।ঘটনার পরপরই রাত থেকেই শায়েস্তাগঞ্জ থানার সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে তা সংগঠিত বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে রূপ নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে গিয়ে থানার ওসির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের তীব্র বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তিনি ওসির উদ্দেশে বলেন, ‘বর্তমান প্রশাসনকে আমরা বসিয়েছি’, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।বিক্ষোভকারীরা দাবি করেন, এনামুল হাসান নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানান।অন্যদিকে মাহদী হাসান বলেন, এনামুলের আটকের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। তিনি দাবি করেন, এটি আন্দোলনকারীদের ভয় দেখানোর অপচেষ্টা এবং এর বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন।টানা কয়েক ঘণ্টা ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থানের মুখে শেষ পর্যন্ত শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে এনামুল হাসান নয়নকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, ২০২৩ সালের ছাত্রলীগের একটি কমিটির তালিকার ভিত্তিতে এনামুলকে আটক করা হয়েছিল। পরবর্তীতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা ও পরিস্থিতি বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়।এই ঘটনার পর ওসির সঙ্গে বাক্যবিনিময় ও হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার