ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল
ছবিঃ সংগৃহিত, ইমরান খান পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী

৩ সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নেই ইমরান খানের কারাগারে হত্যার অভিযোগ পরিবারের।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তিন সপ্তাহ ধরে পরিবারের কেউই দেখা করতে পারছেন না। তার শারীরিক অবস্থা ও কারাগারের ভেতরের পরিস্থিতি সম্পূর্ণ অজানা হওয়ায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। 

এ অবস্থায় হত্যার গুজব ছড়িয়ে পড়লে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু করেন ইমরানের তিন বোন—নরিন খান, আলিমা খান ও উজমা খান। বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে পিটিআই।

ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। তার পরিবারের দাবি, সপ্তাহের পর সপ্তাহ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ না পাওয়ায় তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিলে পুলিশ আকস্মিকভাবে আলো নিভিয়ে হামলে পড়ে। চুল ধরে টেনে ফেলা ও পিটিয়ে আহত করার অভিযোগও করেছেন ইমরানের বোনেরা।

পিটিআইয়ের অভিযোগ, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। বই, প্রয়োজনীয় সামগ্রী ও আইনজীবীদের সঙ্গেও দেখা করার সুযোগ সীমিত করা হয়েছে। আইনজীবীরা অভিযোগ করেছেন, কারাগারে ‘জঙ্গলের আইন’ চলছে এবং জেল কর্তৃপক্ষকে একজন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন। খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে দাবি দলটির।

বিষয় : ইমরান খান পাকিস্তান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

কারাগারে ইমরান খানকে হত্যা নিয়ে যা জানা গেল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

৩ সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নেই ইমরান খানের কারাগারে হত্যার অভিযোগ পরিবারের।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তিন সপ্তাহ ধরে পরিবারের কেউই দেখা করতে পারছেন না। তার শারীরিক অবস্থা ও কারাগারের ভেতরের পরিস্থিতি সম্পূর্ণ অজানা হওয়ায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। 

এ অবস্থায় হত্যার গুজব ছড়িয়ে পড়লে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু করেন ইমরানের তিন বোন—নরিন খান, আলিমা খান ও উজমা খান। বিক্ষোভ চলাকালীন পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে পিটিআই।

ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। তার পরিবারের দাবি, সপ্তাহের পর সপ্তাহ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ না পাওয়ায় তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিলে পুলিশ আকস্মিকভাবে আলো নিভিয়ে হামলে পড়ে। চুল ধরে টেনে ফেলা ও পিটিয়ে আহত করার অভিযোগও করেছেন ইমরানের বোনেরা।

পিটিআইয়ের অভিযোগ, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। বই, প্রয়োজনীয় সামগ্রী ও আইনজীবীদের সঙ্গেও দেখা করার সুযোগ সীমিত করা হয়েছে। আইনজীবীরা অভিযোগ করেছেন, কারাগারে ‘জঙ্গলের আইন’ চলছে এবং জেল কর্তৃপক্ষকে একজন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন। খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে দাবি দলটির।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪