ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বরিশালের সন্তান উল্লেখ করে তার ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫ ) বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বদিউজ্জামান মিন্টু বলেন, “যেসব সন্ত্রাসী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই হামলার নেপথ্যে যারা জড়িত, তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
এদিকে, একইদিন বিকেলে গৌরনদীর সর্বস্তরের জনতার ব্যানারে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে পৃথক একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন