ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

জামায়াত নেতার নির্যাতন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ, তবুও রক্ষা পেলেন না গৃহবধূ

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

জামায়াত নেতার নির্যাতন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ, তবুও রক্ষা পেলেন না গৃহবধূ
ছবিঃ সংগৃহিত

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। আত্মসম্মান রক্ষায় পুকুরে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি ওই নারী। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত মো. শুভর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির পুকুরে ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহবধূকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন।

নিজের সম্মান রক্ষায় গৃহবধূ পুকুরে ঝাঁপ দিলে অভিযুক্ত মো. শুভ সেখানেও তাকে অনুসরণ করে একই ধরনের আচরণ অব্যাহত রাখেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং একপর্যায়ে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার সময় আরও কয়েকজন জামায়াত কর্মী ঘটনাস্থলে অবস্থান করে পাহারা দিচ্ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গৃহবধূর চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মা ও মেয়েকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. আক্কাস মুন্সী বলেন, নাজিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শুভ ও তার সহযোগীরাই এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে অভিযুক্ত পক্ষ এলাকাছাড়া বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বেগম জানান, ভুক্তভোগী নারী ও তার মা চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। গৃহবধূর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিযুক্ত মো. শুভ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদি তদন্তে প্রমাণ হয়, আইন অনুযায়ী যে শাস্তি হবে তা মেনে নেব।’ তিনি জামায়াতের দায়িত্বশীল পদে রয়েছেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বাউফল উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, ওয়ার্ড কমিটির কাগজপত্র আমার কাছে নেই। তিনি কোনো পদে আছেন কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার বিষয়েও আমি অবগত নই।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিষয় : জামায়াত

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

জামায়াত নেতার নির্যাতন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ, তবুও রক্ষা পেলেন না গৃহবধূ

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪