ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা

বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গৌরনদী  উপজেলার ঈমাম ও খতিবদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ২৬ শে ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার। 

বিশেষ অতিথি হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তারিক হাসান রাসেল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ।   

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের ব্যুরো প্রধান কাজী আল-আমিন,গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ঈমাম ও খতিব উপস্থিত ছিলেন। 

আয়োজিত মতবিনিময় সভায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেন কোন ভাবেই প্রশ্নের সম্মুখে না পড়তে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্বে সৎ থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে প্রান্তিক পর্যায়ের সকলকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। 

বিষয় : বরিশাল gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গৌরনদী  উপজেলার ঈমাম ও খতিবদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ২৬ শে ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার। 

বিশেষ অতিথি হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তারিক হাসান রাসেল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ।   

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের ব্যুরো প্রধান কাজী আল-আমিন,গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ঈমাম ও খতিব উপস্থিত ছিলেন। 

আয়োজিত মতবিনিময় সভায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেন কোন ভাবেই প্রশ্নের সম্মুখে না পড়তে হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য সবাইকে নিজ নিজ দায়িত্বে সৎ থাকার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে প্রান্তিক পর্যায়ের সকলকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। 

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪