ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ২০২৫–২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় গৌরনদী উপজেলা-এ মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মৎস্যজীবীরা নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকবে এবং তাদের আয় হবে টেকসই ও স্থায়ী।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় নির্বাচিত প্রকৃত মৎস্যজীবীদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এসব বাছুর তাদের আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে বাছুর বিতরণ নিয়ে অনুষ্ঠানে কিছু উপকারভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগ পাওয়া গেছে, কয়েকজন সুবিধাভোগী প্রকৃত মৎস্যজীবী নন। অভিযোগ অনুযায়ী, কেউ কেউ শুধু বাজারে মাছ বিক্রি করেন কিংবা নিজেরা মাছের ঘেরের মালিক হয়েও এই সুবিধা পেয়েছেন। বিষয়টি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

বিষয় : গৌরনদী বরিশাল UNO

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ২০২৫–২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় গৌরনদী উপজেলা-এ মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মৎস্যজীবীরা নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকবে এবং তাদের আয় হবে টেকসই ও স্থায়ী।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় নির্বাচিত প্রকৃত মৎস্যজীবীদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এসব বাছুর তাদের আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে বাছুর বিতরণ নিয়ে অনুষ্ঠানে কিছু উপকারভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগ পাওয়া গেছে, কয়েকজন সুবিধাভোগী প্রকৃত মৎস্যজীবী নন। অভিযোগ অনুযায়ী, কেউ কেউ শুধু বাজারে মাছ বিক্রি করেন কিংবা নিজেরা মাছের ঘেরের মালিক হয়েও এই সুবিধা পেয়েছেন। বিষয়টি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪