ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন ও প্রদর্শনী

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন ও প্রদর্শনী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন ও প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন।

সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা গৌরনদী উপজেলা শাখা (জাসাস) -এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশপ্রেম ও ইতিহাসভিত্তিক নানা গুরুত্বপূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

চিত্রাঙ্কনের বিষয়বস্তুর মধ্যে ছিল ধানের শীষ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, জুলাই গণহত্যা, বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম. জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নতুন প্রজন্মের মাঝে তার আদর্শ, দেশপ্রেম ও ইতিহাস তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন দেশপ্রেমমূলক আয়োজন অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন ও প্রদর্শনী

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে চিত্রাঙ্কন ও প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন।

সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা গৌরনদী উপজেলা শাখা (জাসাস) -এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশপ্রেম ও ইতিহাসভিত্তিক নানা গুরুত্বপূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন।

চিত্রাঙ্কনের বিষয়বস্তুর মধ্যে ছিল ধানের শীষ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, জুলাই গণহত্যা, বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম. জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নতুন প্রজন্মের মাঝে তার আদর্শ, দেশপ্রেম ও ইতিহাস তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন দেশপ্রেমমূলক আয়োজন অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪