ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।

বরিশালের গৌরনদী উপজেলায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ছাহ মোঃ সাইফ হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার আলী শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আলামিন, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক রাজিব হাসান তারিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা আক্তার সখি।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এজন্য ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সুধীজন ও প্রতিনিধিরা নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

বিষয় : গৌরনদী বরিশাল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

গৌরনদীতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশাল গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ।

বরিশালের গৌরনদী উপজেলায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোঃ খায়রুল আলম সুমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ছাহ মোঃ সাইফ হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার আলী শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জহির, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আলামিন, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক রাজিব হাসান তারিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা আক্তার সখি।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এজন্য ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সুধীজন ও প্রতিনিধিরা নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪