বরিশাল গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ | ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা এ চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে।
এম. জহির উদ্দিন স্বপন বলেন, আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক ও নেতৃত্বগুণসম্পন্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো সাহসী ও গণতন্ত্রকামী নাগরিক যেন ভবিষ্যৎ প্রজন্মে তৈরি হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ধানের শীষ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও প্রতীক, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণহত্যা, বাংলাদেশের গ্রাম ও প্রকৃতি, জেন-জি ও জেন-আলফা—এমন নানা বিষয়বস্তু তুলে ধরা হয়।
কোমলমতি শিশুদের উদ্দেশে বক্তব্যে তিনি আরও বলেন, তোমরা যখন বড় হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুর ইতিহাস পড়বে, তখন জানতে পারবে কত সংক্ষিপ্ত সময়ে তিনি দেশ ও জাতির জন্য কত বিশাল অবদান রেখে গেছেন। মাত্র ৪৬–৪৭ বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। এত অল্প সময়ের জীবনে তার অবদান আমাদের ইতিহাস থেকেই তোমাদের জানতে হবে।
তিনি ছাত্রদল ও জাসাস নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু নিজেদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার জন্য কর্মসূচি আয়োজন করলেই হবে না। আজকের এই আয়োজনটি মূলত শিশুদের জন্য তারা যাতে বুঝতে পারে এমন আয়োজন তোমরা করেছ। এজন্য তোমাদের ধন্যবাদ। এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিএম রুবেল, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তামিম, সাধারণ সম্পাদক মো. মুন্না খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন
.png)
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন