ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা   বুধবার, ০৪ মার্চ ২০২৬
Today বাংলা নিউজ

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন জেগেই আমার নাম নেয়: মির্জা আব্বাস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন জেগেই আমার নাম নেয়: মির্জা আব্বাস
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে সবাইকে আইন মেনে চলতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি জেগেই প্রথমে আমার নাম নেন। অতীতে আমি আরও শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা কেউ কারও বিরুদ্ধে বিষোদগার করিনি।

তিনি অভিযোগ করে বলেন, এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার করা হচ্ছে। অকথ্য ভাষায় কথা বলে আমাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। তারা বুঝতে পারছে না, আমি জীবনে বহু নির্বাচন ফেস করেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে আমার সন্তানের মতো।

এদিন তিনি পুরানা পল্টন বধির স্কুলে একটি মুখ ও বধির সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে চামেলীবাগ গ্রীন পিচ অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবেক এই মন্ত্রী বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনী যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখা যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে সামনে কী হবে বলা যায় না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষায়, একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জিতিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে।

বিষয় : Dhaka মির্জা আব্বাস Dhaka 8 ঢাকা-৮ আসন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬

ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন জেগেই আমার নাম নেয়: মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে সবাইকে আইন মেনে চলতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি জেগেই প্রথমে আমার নাম নেন। অতীতে আমি আরও শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা কেউ কারও বিরুদ্ধে বিষোদগার করিনি।

তিনি অভিযোগ করে বলেন, এখন সারাদিন শুধু আমার নামে বিষোদগার করা হচ্ছে। অকথ্য ভাষায় কথা বলে আমাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। তারা বুঝতে পারছে না, আমি জীবনে বহু নির্বাচন ফেস করেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে আমার সন্তানের মতো।

এদিন তিনি পুরানা পল্টন বধির স্কুলে একটি মুখ ও বধির সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন। বিকেলে শান্তিনগর বাজার ও পীর সাহেবের গলিতে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে চামেলীবাগ গ্রীন পিচ অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গে একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবেক এই মন্ত্রী বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনী যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখা যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে সামনে কী হবে বলা যায় না। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষায়, একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জিতিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪